অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে শেষ পর্যন্ত ক্ষমতাসীন রক্ষণশীল জোটেরই বিজয় হয়েছে। বিরোধী দল লেবার পার্টির নেতা বিল শর্টেন রোববার পরাজয় মেনে নিয়েছেন।
এর ফলে প্রধানমন্ত্রী টার্নবুলের নেতৃত্বাধীন জোটই সরকার গঠন করতে যাচ্ছে। খবর বিবিসির।
লেবার নেতা শর্টেন বলেছেন, প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের জোট যে বিজয়ী হয়েছে সেটা পরিষ্কার। ইতিমধ্যে আমি টার্নবুলকে অভিনন্দন জানিয়েছি।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল ঘোষণা শুরু হলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় দেখা দেয় বিরোধী লেবার পার্টির জোটে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে লিবারেল-ন্যাশনাল জোট প্রতিনিধি পরিষদে ৭৪টি আসন পেয়েছে।
একক সংখ্যা গরিষ্ঠতা পেতে তাদের এখনো ৭৬টি আসন প্রয়োজন। তবে এখনো বেশ কয়েকটি এলাকায় ভোট গণনা চলছে। জোটের আশা তারা ওই সব আসনেও বিজয়ী হবে।
Sunday, July 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment