Social Icons

Wednesday, August 17, 2016

মালয়েশিয়ার তেলবাহী সেই জাহাজ ছিনতাই হয়নি

৯ লাখ লিটার ডিজেলবাহী একটি মালয়েশীয় জাহাজ (ট্যাঙ্কার) ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে যাওয়া কোন ছিনতাইয়ের ঘটনা নয় বলে উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
 
সোমবার মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এমটি ভিয়ার হারমোনি নামের তেলবাহী জাহাজটি যাত্রা করার পর এটিকে ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র জানান, ব্যবস্থাপনা সংক্রান্ত ঝামেলা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মালয়েশিয়ার কর্মকর্তারাও অভ্যন্তরীণ বিবাদের কথা স্বীকার করেছেন।
 
এর আগে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) পরিচালক ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপের উপকূলে জাহাজটি থাকার কথা জানান। এতে থাকা তেলের মূল্য ৩ লাখ ৯২ হাজার ৭৯৫ মার্কিন ডলার (১৫ লাখ ৭০ হাজার রিঙ্গিত) বলে জানা গেছে। -বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates