Social Icons

Wednesday, August 17, 2016

মানুস দ্বীপে শরণার্থী বন্দী শিবির বন্ধ করতে সম্মত অস্ট্রেলিয়া

পাপুয়া নিউগিনিতে অবস্থিত বিতর্কিত ‘শরণার্থী আটক কেন্দ্র’ বন্ধ করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। মূলত সমুদ্রপথে আসা অভিবাসীদের সেখানে আটকে রাখে অস্ট্রেলিয়া। এমনকি প্রকৃত শরণার্থীদেরও অভিবাসনের সুযোগ দেয় না দেশটি।
 
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও নেইল বলেন, তিনি অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডাটনের সাথে কথা বলেছেন। উভয় দেশ বন্দী শিবিরটি বন্ধ করে দিতে সম্মত হয়েছে।
 
গত এপ্রিলে পাপুয়া নিউগিনির সুপ্রিম কোর্ট জানায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের আটকে রাখা দেশের সংবিধান পরিপন্থী। মানুস দ্বীপের বন্দী শিবিরটিতে ৮৫৪ জন শরণার্থীকে আটকে রাখা হয়েছে।
 
ও নেইল আরো জানান, খুব দ্রুত আটক কেন্দ্রটি বন্ধ করা সম্ভব নয়। তাড়াহুড়ো না করে সাবধানতার সাথে বন্ধের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পাপুয়া নিউগিনির জনগণ এবং শরণার্থীদের স্বার্থ রক্ষা করেই কাজটি করতে হবে। সূত্র: বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates