যুক্তরাজ্যে কর্মরত উত্তর কোরিয়ার এক কূটনীতিক পক্ষত্যাগ করে পরিবার নিয়ে পালিয়ে গেছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থায়ে ইয়ং হো নামের ঐ কূটনীতিক তৃতীয় কোনো দেশে আশ্রয়ের আবেদন করেছেন বলে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইবোর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১০ বছর ধরে লন্ডন বাস করছিলেন থায়ে ইয়ং ও তার পরিবার। কয়েক সপ্তাহ আগে পশ্চিম লন্ডনের বাড়ি থেকে উধাও হন তারা। এরপর দূতাবাসের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হলেও হদিস মেলেনি।
থায়ে ইয়ং যুক্তরাজ্যে উত্তর কোরীয় রাষ্ট্রদূতের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দায়িত্ব ছিল ব্রিটিশদের কাছে উত্তর কোরিয়ার ‘ভাবমূর্তির’ উন্নয়নে কাজ করা।
লন্ডনভিত্তিক চ্যাথামহাউজ থিংক ট্যাংকের এশিয়া বিষয়ক বিশ্লেষক নিলসন-রাইট বলেছেন, শীর্ষ এই কূটনীতিকের পক্ষত্যাগ তাদের শাসকগোষ্ঠীকে গভীরভাবে লজ্জায় ফেলে দেবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর ও কোরিয়া দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


No comments:
Post a Comment