Social Icons

Wednesday, January 17, 2018

'আওয়ামী লীগ জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জিততে পারবে না বলেই স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   আজ বুধবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজিরা দিয়েছেন খালেদা জিয়া। সেখানেই ডিএনসিসির উপ-নির্বাচন হাইকোর্টে স্থগিতের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল এ কথা বলেন।   তিনি বলেন, 'আওয়ামী লীগ জানে এ নির্বাচনে নিশ্চিত তাদের ভরাডুবি হবে। এটা জেনেই নির্বাচন স্থগিত করেছে। নির্বাচনে কমিশনের ব্যর্থতা রয়েছে। তারা কিছু ইউনিয়নের সীমানা নির্ধারণ না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates