অলিম্পিকের এবারের আসরের প্রথম দিনটি ভারতীয়দের জন্য বেশ হতাশার ছিল। সানিয়া মির্জা, লিয়েন্ডার পেজরা সবাই বিদায় নিচ্ছিলেন একে একে। তবে দ্বিতীয় দিনে পদকের হাতছানি দেখছে দেশটি। ভল্ট আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনালে পৌছে গেছেন দীপা কর্মকার।
রোববার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেমেছিলেন দীপা। তবে ব্যর্থ হয়েছেন অলরাউন্ড জিমন্যাস্টের ফাইনালে উঠতে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে দীপার স্কোর দাঁড়ায় ১৪ দশমিক ৮৫০।
আনইভেন বার্সে ১১ দশমিক ৬৬৬। ব্যালান্স বিমে তার স্কোর দাঁড়ায় ১২ দশমিক ৮৬৬ এবং ফ্লোর এক্সাসাইজে তিনি স্কোর করেন ১২ দশমিক ০৩৩। সব মিলিয়ে দীপার গড় স্কোর দাঁড়ায় ৫১ দশমিক ৬৬৫।
২৮ নম্বরে ছিলেন সব রাউন্ড শেষে। তবে জিমন্যাস্টিকের অলরাউন্ড ফাইনালে পৌঁছতে দীপাকে প্রথম ২৫-এর মধ্যে থাকতেই হত। তাই অলরাউন্ড ফাইনাল দীপা কোয়ালিফাই করতে ব্যর্থ হন।
তবে ভোল্ট আর্টিস্টিক জিমন্যাস্টিকে দীপার র্যাংক দাঁড়ায় ৬। আর এর ভিত্তিতেই এই ইভেন্টের ফাইনালে পৌঁছে যান দীপা। চূড়ান্ত লড়াই নেমেছিলেন ৯৮ জন প্রতিযোগী। ফাইনালে যেত হলে সেরা আটে থাকতে হবে- এটাই ছিল একমাত্র শর্ত।
দারুণ সব ভোল্ট করে সেরা ছয়ে চলে আসেন দীপা। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিকসের ভল্ট ইভেন্টের ফাইনালে উঠে গেলেন তিনি। এখন কেবল পদকের অপেক্ষা। আগামী ১৪ আগস্ট আর্টিস্টিক জিমন্যাস্টিকের ফাইনাল অনুষ্ঠিত হবে। সূত্র: এএফপি


No comments:
Post a Comment