Social Icons

Sunday, August 14, 2016

স্বর্ণের হাসিতেই শেষ ফেলপস মিশন

অবসরের ঘোষণা আগের দিনই দিয়ে রেখেছিলেন জলদানব মাইকেল ফেলপস। 
  
সেই বিদায়টা তিনি রাঙালেন স্বর্ণের হাসি দিয়ে। নিজের শেষ ইভেন্টে জিতলেন সোনা। এর মধ্য দিয়ে অলিম্পিক মিশন শেষ করলেন মাইকেল ফেলপস। 
  
ক্যারিয়ারের শেষ অলিম্পিকসহ সর্বকালের সেরা এই সাঁতারুর সোনার সংখ্যা দাঁড়ালো ২৩টি। 
  
রিও অলিম্পিকের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ৪×১০০ মিটার মিডলে রিলের দ্বিতীয় লেগ শেষে এগিয়ে ছিল যুক্তরাজ্য দল। 
  
তৃতীয় লেগে ঝাঁপিয়ে বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ফেলপস। শেষ লেগ ফ্রি-স্টাইলে তা ধরে রাখেন ন্যাথান অ্যাড্রিয়ান। 
  
৩১ বছর বয়সী ফেলপসের রিও অলিম্পিকে দুটি ব্যক্তিগত ও তিনটি দলীয় সোনা জেতা হয়েছে। 
  
লন্ডনে গত অলিম্পিকেও ৪টি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন তিনি। 
  
এর আগে ২০০৪ সালে এথেন্সে ৬টি আর বেইজিংয়ে ৮টি সোনা জেতেন সর্বকালের সেরা এই অলিম্পিয়ান। 
  
রিও অলিম্পিকে নিজের প্রথম সোনা ফেলপস পেয়েছিলেন গেমসের দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪×১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে। এতে প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের চারটি আসরে সোনা জেতা হয়ে যায় তার। 
  
চতুর্থ দিন ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনার পদকটা গলায় ঝুলিয়েই আবার সুইমিংপুলে নেমে জেতেন ৪×২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের সোনা। 
  
রিওর ষষ্ঠ দিন ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতে টানা চার আসরে কোনো ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়েন ফেলপস। 
  
তবে সপ্তম দিন ১০০ মিটার বাটারফ্লাইয়ে দ্বিতীয়বার এই দৃষ্টান্ত দেখাতে পারেননি। সিঙ্গাপুরের জোসেফ স্কুলিংয়ের পেছনে পড়েন রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। 
  
সাঁতারের শেষ দিন ৪×১০০ মিটার মিডলে রিলে জেতায় সোনার পদক নিয়েই ক্যারিয়ার শেষ করলেন মাইকেল ফেলপস। 
  
অবসর ভেঙে পঞ্চম অলিম্পিকে এসেছিলেন এই জলদানব। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩১ বছর বয়সী ফেলপসের ঝুলিতে এখন অলিম্পিকের ২৩টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৮টি পদক। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates