Social Icons

Thursday, August 11, 2016

দারুণ জয়ে শেষ আটে ব্রাজিল

প্রথম ম্যাচে দূর্বল দক্ষিণ আফ্রিকা আর পরের ম্যাচে আরো দূর্বল ইরাকের বিপক্ষে ড্র করে অলিম্পিকের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবার শংকা দেখা দিয়েছিল। এরপর আর্জেন্টিনার বিদায়ে আরো চাপ বাড়ে নেইমারদের উপর। তবে সম্মান বাঁচানোর লড়াইয়ে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে অলিম্পিকের শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

তবে এই ম্যাচে কেবল জয়ই পায়নি ব্রাজিল, ফর্মে ফিরেছেন দলটির সেরা তারকারা। নেইমার গোল না পেলেও আক্রমণের রসদ জুগিয়েছেন বার্সা তারকাই। এদিন ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। আর গ্যাব্রিয়েল জেসুস ও লুয়ান করেন একটি করে গোল।

এই ম্যাচে হেরেও শেষ আটে উঠেছে ডেনমার্ক। কারণ দক্ষিণ আফ্রিকা-ইরাক ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট বেশি থাকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউরোপের দেশটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

বৃহস্পতিবার সকালে সালভাদরে অনুষ্ঠিত ম্যাচের বারবোসার গোলে ২৭তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। দারুণ এক গোল করে সেলেসাও শিবিরে উচ্ছ্বাস ফিরিয়ে আনেন ‘গাবিগোল’। বাম দিক থেকে ডগলাস সান্তোসের বাড়ানো বল তিনি ছয় গজ দূর থেকে জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জেসাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। সতীর্থের পাস থেকে বল পেয়ে গোলপোস্টের কাছ থেকে দুর্দান্ত এক ভলিতে ডেনমার্কের জাল কাঁপান এই ম্যান সিটি তারকা।

বিরতির পরই লুয়ানের গোলে ব্রাজিলের জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায়। ডি-বক্সের সামান্য বাইরে সান্তোসকে বুদ্ধিদীপ্ত পাস বাড়ান নেইমার। সেই বল ধরে ফাঁকায় থাকা লুয়ানকে পাস বাড়ান সান্তোস।

৮০ মিনিটে জেসাসের শট গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি ডেনমার্কের গোলরক্ষক। ফিরতি বলে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান বারবোসা। এই জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল সমর্থকদের মনে। যাই হোক জয় তো পেল ব্রাজিল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates