ব্রাজিলের রিও অলিম্পিক গেমস থেকে একে একে বাংলাদেশের প্রায় সব ক্রীড়াবিদ বিদায় নিয়েছেন। বাংলাদেশের পতাকা বহনকারী ক্রীড়াবিদ গলফার সিদ্দিকুর রহমানই এখন পর্যন্ত টিকে আছেন। গলফের চার রাউন্ডের খেলায় নকআউট পর্ব নেই। হিটও নাই। তাই স্কোর যাই-ই হোক না কেন, শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ থাকে। সিদ্দিকুর বিদায় নিলে রিও অলিম্পিকে বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায় হয়ে যাবে।
এই গেমসে একমাত্র সিদ্দিকুরই এসেছেন চূড়ান্ত পর্বে খেলার টিকিট হাতে। বাদবাকি যারা এসেছেন তাদের সবাই এসেছিলেন হিটে ‘লড়াইয়ের’ লক্ষ্য নিয়ে।
আর্চার শ্যামলী রায়কে দিয়ে বাংলাদেশের অ্যাথলেটদের বিদায়পর্ব শুরু হয়। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে র্যাংকিং রাউন্ডে গিয়ে বিদায় হয় শ্যামলীর। ব্রাজিলে দ্বিতীয়বার এসে শূন্য হাতে ফিরেছেন ১০ মিটারের শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। প্রথম এসেছিলেন ওয়ার্ল্ড কাপ শ্যুটিংয়ে, দ্বিতীয়বার এলেন অলিম্পিক গেমসে। কিন্তু চেনা পরিবেশ এবং চেনা রেঞ্জে সুবিধা করতে পারেননি। ৫০ জনের মধ্যে ২৫তম স্থান পেয়েছেন বাকি। ৫০ মিটারে ফ্রিস্টাইল ইভেন্টে সাঁতারু মাহফিজুর রহমানের বিদায়টাও হয়েছে হিট থেকে। মাহফিজুরের পথ ধরেছিলেন আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। ৫০ মিটার ফ্রিস্টাইলে তার টাইমিংটাও ভালো হওয়ায় সবাই প্রশংসাই করেছেন। তার সান্ত্বনা এটাই।


No comments:
Post a Comment