Social Icons

Saturday, August 13, 2016

হাসপাতাল ছেড়েছেন মুস্তাফিজ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুস্তাফিজুর রহমান। উঠেছেন লন্ডনে তাকে আতিথ্য দেয়া এজিএম সাব্বিরের বাসায়। শনিবার স্থানীয় সময় সকালে মুস্তাফিজকে দেখার পর তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
 
ক্রমওয়েল হাসপাতালে ওয়ালেস মুস্তাফিজকে দেখার সময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মুস্তাফিজের সবকিছু ঠিক আছে জানিয়েছেন ওয়ালেস।
 
হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না মুস্তাফিজের। দেবাশীষ জানান, আগামী বুধবার স্থানীয় সময় দুপর ১২টায় মুস্তাফিজকে ওয়ালেস আবার দেখবেন। এবার অবশ্য মুস্তাফিজকে যেতে হবে ওয়ালেসের ক্লিনিক ফার্টিয়াসে। ওয়ালেস প্রথমবার তরুণ এই পেসারকে এই ক্লিনিকেই দেখেছিলেন।
 
অস্ত্রোপচারের পর দুই রাত হাসপাতালে ছিলেন মুস্তাফিজ। তার সঙ্গে ছিলেন লন্ডনে তার বন্ধু ফারুক হোসেন।
খবর বিডিনিউজের।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates