Social Icons

Saturday, August 13, 2016

হার দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়নদের

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে নতুন রুপকথার জন্ম দিয়েছিলো লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের মতো বড় বড় ক্লাবকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় তারা।
 
তবে নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেয়ে বসলো বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার মৌসুমের প্রথম ম্যাচেই হাল সিটির কাছে ২-১ গোলে হেরেছে লেস্টার।
এদিন প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৬ মিনিট) এগিয়ে যায় হাল সিটি। অ্যাডাম ভালেনটিনের গোলে এগিয়ে যায় দলটি। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। খেলার ৪৭ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে লেস্টারকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি।
 
খেলার ৫৭ মিনিটে আবার লিড নেয় হাল সিটি। রবার্তো নদগ্রাসের পা থেকে জয়সূচক গোলটি আসে। খেলার বাকি সময় আর কোনও গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি। বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates