নিউইয়র্কের কুইনসে দুজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন বিক্ষুব্ধরা। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী প্রচারণার ফল হিসেবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। তবে এই ঘটনায় সাথে ধর্মবিশ্বাসের কোন সম্পর্ক রয়েছে কিনা তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
রবিবার নিউইয়র্কের কুইনসে ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তার সহকারী তাহারা উদ্দিনকে (৬৪) গুলি করে হত্যা করে এক দুর্বৃত্ত। স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী ঠিক পেছন থেকে সরাসরি তাদের মাথায় গুলি করে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হত্যাকাণ্ডের পর সেখানে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। এমন পরিস্থিতি তৈরি করার জন্য তারা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গুলিয়ানিকে দায়ী করেন। স্থানীয় এক ইমাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, 'ট্রাম্পের মত নেতারা ইসলাম ও মুসলিমদের শত্রু হিসেবে উপস্থাপন করেন। তাদের এমন অপপ্রচারের ফল পেতে হচ্ছে এখন।'
হামলাকারী একজন শ্যাম বর্ণের হিস্পানিক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও আশপাশের এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন পুলিশ।


No comments:
Post a Comment