Social Icons

Sunday, August 14, 2016

ইন্ট্রোভার্ট? ভ্রমণে বেছে নিন এই জায়গাগুলো

সবাই কি আর দল বেঁধে বেড়াতে ভালবাসে? অনেকেই চায় প্রকৃতির সাথে নিজের একান্ত কিছু সময়। বিশেষ করে যারা অন্তর্মূখী বা ইন্ট্রোভার্ট। চিন্তার কিছু নেই। এমন কিছু চমৎকার জায়গা আছে আমাদের এই অসাধারণ পৃথিবীতে যেখানে আপনি বেড়াতে পারবেন একদম নিজের মত, হারিয়ে যেতে পারবেন একেবারে নিজের মাঝে।
 
Garmisch-Partenkirchen, Bavaria, Germany
জার্মানির সর্বোচ্চ পর্বতের চূড়ায় এই রিসোর্টটির অবস্থান। ৯,৭১৮ ফুট উঁচুতে ২টি আলাদা স্থাপত্য ছিল। একটি রোমানদের তৈরি আর অপরটি টিউটনসদের। ১৯৩৬ সালে অলিম্পিক গেমসের সময় এটিকে একত্র করা হয়। এখানে ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা। পর্বতের ওপর থেকে উপভোগ করুন অপূর্ব সবুজ শহরটি। একই সাথে দেখুন পাহাড়ে পাহাড়ে রঙের খেলা। দেখুন সূর্যাস্ত। নীরব প্রকৃতি যেন ধ্যানের জন্যই অপেক্ষমান।
 
Settlement in the Himalayas, Tibet
এটি এমন একটি গ্রাম যেখানে আপনি পাবেন সমস্ত হিমালয়কে। হিমালয়ের গুরুগম্ভীর নীরবতা আর অপরূপ প্রকৃতি আপনাকে নিয়ে যাবে পার্থিব সব যন্ত্রণা থেকে দূরে। এখানে দূর-দূরান্ত পর্যন্ত শুধু শিতল নিরবতা। তবে এখানে পৌছতে হলে উপায় শুধু হেটে যাওয়া অথবা ঘোড়ায় চড়ে যাওয়া।
 
Reine, Norway
উত্তর সাগরের তীরবর্তী মাছ ধরার গ্রাম রেইনে। ২০১১ সালের হিসেব মতে এর জনসংখ্যা মাঠে ৩২৯ জন। নরওয়ের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে ভোটেও নির্বাচিত ক্ষুদ্র মনোলোভা এলাকাটি। উত্তর সাগরের টলটলে জ্বলে প্রতিদিন সূর্যের আলোয় প্রতিবিম্বিত হয় গ্রামটি। যেন রূপকথার কোন সাম্রাজ্য। নিজেকে খুঁজে পেতে এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না।
 
Gásadalur, Faroe Islands
উত্তর স্কটল্যন্ডের পাথুরে রহস্যময় গঠনের একটি এলাকা ফারো আইল্যান্ড। বিভিন্ন ক্লিফের কারণে বহু বছর এখানে প্রবেশ করা ছিল মানুষের অসাধ্য। মাত্র ১৮ জন মানুষের বাস এখানে। ২৩০০ ফুট উঁচু পর্বত নিশ্চিত করেছে এদের সুরক্ষা। মনোমুগ্ধকর পরিবেশের সাথে বোনাস হিসেবে নাম না জানা অসংখ্য পাখির দেখা পাবেন এখানে।
 
Colmar, France
Alsace এর ছোট্ট সুন্দর একটি গ্রাম হল কোমলার। পুরাতন রাস্তা, ছোট ছোট ঘর সব মিলিয়ে রঙ্গিন ছবির মত সুন্দর একটি অঞ্চল। প্রাচীন পাথুরে ঘরগুলো আপনাকে নিয়ে যাবে অতীতের কল্পনায়।ছোট্ট গ্রাম, জনসংখ্যাও কম। নিরিবিলি আবেশে মুগ্ধ হয়ে কাটিয়ে দিতে পারেন একটি ভ্যাকেশন এখানে।
 
লরা, মার্শাল আইল্যান্ড
লরা একটি দ্বীপ এবং একটি ছোট্ট শহর যা অবস্থিত মার্শাল দ্বীপে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুট উঁচু। এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালার অন্তর্গত। এখানে এটাই সর্বোচ্চ। এখানে চমৎকার সব বিচ উপভোগ করতে পারবেন আপনি। কোন ভিড় নেই। শুধুই শান্তি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates