প্রথম দুই ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পুরুষ ভলিবলের কোয়ার্টার-ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। শেষ আটে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিলও।
কানাডা ও ইতালির কাছে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ায় শঙ্কায় পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এরপর ব্রাজিল, ফ্রান্সের বিপক্ষে জেতার পর রিও গেমসের দশম দিনে সোমবার প্রিলিমিনারি রাউন্ডে শেষ ম্যাচে মেক্সিকোকে ২৫-২৩, ২৫-১১, ২৫-১৯ পয়েন্টে উড়িয়ে শেষ চার নিশ্চিত করে ২০০৮ বেইজিং অলিম্পিকের চ্যাম্পিয়নরা।
দিনের অন্য ম্যাচে ফ্রান্সকে ২৫-২২, ২২-২৫, ২৫-২০, ২৫-২৩ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর যুক্তরাষ্ট্র খেলবে পোল্যান্ডের সঙ্গে।
শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়া ও কানাডা এবং ইতালি ও ইরান।


No comments:
Post a Comment