Social Icons

Thursday, August 11, 2016

বাংলাদেশের গলফার সিদ্দিকুরের ব্রাজিল অলিম্পিক মিশন শুরু আজ

বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিক মিশন শুরু হতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার) থেকে।

ব্রাজিলে রিও ডি জেনিরোতে এবারের অলিম্পিকে সিদ্দিকুর কেমন করেন- সেদিকে দৃষ্টি রয়েছে অনেকেরই।

রহমান অবশ্য ইতোমধ্যেই বলছেন, তার আশা নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশের জন্য সম্মানজনক কোনও একটি ফলাফল বয়ে আনা।

তিনিই প্রথম বাংলাদেশী যিনি ওয়াইল্ড কার্ড পেয়ে নয়, বাছাইপর্বে নির্বাচিত হয়ে অলিম্পিকে অংশ নিচ্ছেন।

অলিম্পিকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এটিএম জহিরুল আলম বলেন, সিদ্দিকুর প্রাকটিসে খুবই ভালো করেছে এবং আশা করা যাচ্ছে ভালো খেলবেন তিনি।

তিনি বলেন, গলফের ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে এবং সিদ্দিকুরের মতো আরও অনেকেই বেরিয়ে আসবে সামনে।

সূত্র: বিবিসি বাংলা

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates