কেবল পূর্ণ বয়স্করাই যৌন উদ্দীপক ভায়াগ্রা সেবন করতে পারেন- প্রচলিত এ ধারণা ভেঙে দিয়েছেন যুক্তরাজ্যের এক স্কুলশিক্ষার্থী।
ল্যাঙ্কাশায়ারের অধিবাসী ওই শিক্ষার্থী মাত্র ১২ বছর বয়সে অনলাইনে পর্ন সিনেমার নিয়মিত দর্শক হয়ে ওঠে। আর ১৩ বছরে এসে ভায়াগ্রা আসক্ত হয়ে পড়ে।
এর মধ্য দিয়ে ওই শিক্ষার্থী যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী ভায়াগ্রা সেবকে পরিণত হয়েছে। ধ্বংস করে দিয়েছে নিজের স্বাভাবিক যৌন জীবনকে।
আসক্তি কাটিয়ে উঠতে বর্তমানে সাইকো-থেরাপিতে থাকা ওই শিক্ষার্থীর প্রতিরাতে ৬টির মতো ভায়াগ্রা লাগতো। এজন্য পরিবার থেকে তাকে প্রতিদিন প্রায় ১শ' পাউন্ড চুরি করতো হতো।
১৫ বছরের ওই শিক্ষার্থীর পরিবার প্রথমে কিছুই বুঝতে পারেনি। পরে যখন টের পেল, ততদিনে অনেক ক্ষতি হয়ে গেছে। ভায়াগ্রার বেপরোয়া ব্যবহারে তার যৌন শক্তিতে ততদিনে ভাটা পড়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, হতভাগ্য কিশোরটি বন্ধুদের পাল্লায় পড়ে ভায়াগ্রার নেশায় জড়ায়। গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য বন্ধুরা তাকে ভায়াগ্রা সেবনের পরামর্শ দেয়। পরে ধীরে ধীরে সে এতে আসক্ত হয়ে পড়ে।
কিশোরদের সেক্স নাইট পার্টিতে সে প্রায়শই অংশ নিতো। তবে তার পরিবারের সদস্যরা ভাবতো, সে তার কোনো বন্ধুর বাড়িতে কম্পিউটার গেইম খেলে সময় কাটাচ্ছে।
ওই শিক্ষার্থীর চিকিৎসকরা জানিয়েছেন, শুধু একজন দু'জন নয়, যুক্তরাজ্যের কিশোরদের একটি বিরাট অংশ এই ভায়াগ্রার নেশায় বুঁদ হয়ে রয়েছে, যা তাদের সুস্থ যৌন জীবন ধ্বংস করে দিচ্ছে।
Sunday, August 14, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment