Social Icons

Tuesday, August 16, 2016

বুধবার রাতে মাঠে নামছে ব্রাজিল

অলিম্পিক ফুটবলের সেমিফাইনালের প্রথম ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে ঘরের মাঠে বহুল প্রত্যাশিত স্বর্ণ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে থাকবে ব্রাজিল।


ইরাক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে ব্রাজিলের অলিম্পিক ফুটবল যাত্রা শুরু হয়েছিল। তাতে ব্রাজিল দলের কোচের মতো চাপে ছিলেন অধিনায়ক নেইমারও।

কিন্তু শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলের ব্যবধানে গুড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

এরপর ব্রাজিলের জন্য জুজু হয়ে ওঠা কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় তারা। এই ম্যাচে অবশ্য কোনো ইনজুরির ঘটনা ঘটেনি। ঘটেনি কোনো লাল কার্ড পাওয়ার ঘটনাও। কলম্বিয়ার বিপক্ষে চলতি অলিম্পিকে নেইমার তার প্রথম গোলের দেখা পান।

তবে ব্রাজিলের এখন পূর্ণ মনোযোগ হন্ডুরাসের বিপক্ষের ম্যাচে। কারণ মধ্য আমেরিকার এই দলটি গ্রুপপর্বের বাঁধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মতো দলকে হারিয়ে সেমিফাইনালে এসেছে।

এটার মাধ্যমে তারা প্রমাণ করেছে অলিম্পিকে কেবল তারা অংশ নিতে আসেনি। নিজেদের প্রমাণ করতেও এসেছে। তবে এই ম্যাচে ব্রাজিল জয় পেলে স্বর্ণ জয় থেকে মাত্র একধাপ দূরে থাকবে নেইমাররা।

ঘরের মাঠে ফাইনাল খেলে জয় তুলে নিয়ে ব্রাজিলের বহু বছরের প্রার্থিত স্বর্ণ জিততে হলে হন্ডুরাসের বিপক্ষে জিততেই হবে তাদের।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates