রিও সড়কে নিরাপত্তা বাহিনী, সমুদ্রে যুদ্ধ জাহাজ। আকাশে হেলিকপ্টার পাহারা দিচ্ছে। এরপরও নিরাপত্তা বাড়িয়েছে ব্রাজিল। সমুদ্রে আকাশে এবং স্থলেও বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনী। অলিম্পিক শেষ হবে ২১ আগস্ট। পাঁচ দিন হাতে আছে। সব কিছুই ভালোয় ভালোয় এগুচ্ছে।
এমন সময় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য বাড়তি নিরাপত্তা। পথে পথে সেনাবাহিনীর সদস্যরা জলপাই রংয়ের জিপ নিয়ে টহল দিচ্ছেন। তাদের কোমরের দুই পাশে অস্ত্র, হাতে রাইফেল। কোথাও কোথাও দেখা গেছে ট্রিগারে আঙ্গুল রেখে চোখ গুজে দেয়া হয়েছে রাইফেলের নলের উপর। শহরে মোটর সাইকেলধারী সেনা সদস্য কোনো সংবাদ পেলেই বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছেন, এমন দৃশ্য হরহামেশাই দেখা যায় রিও শহরে।
গেমস ভিলেজের গেটে বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্র। জ্যাকেট, ট্র্যাক স্যুটের আপার পার্ট, ব্লেজার কিংবা ল্যাপটপ যেটাই হোক মেশিনের ভেতরে ঢুকিয়ে দিলে এক্সরে হয়ে জানিয়ে দেবে কাপড়ের সুতোর সাথে আটকে দিয়ে নিষিদ্ধ কিছু নিয়ে যাওয়া হচ্ছে কিনা। গেমস উপলক্ষে বিশাল আকারের এই যন্ত্র আমেরিকা থেকে আনা হয়েছে। গেমস শেষ হলে আবার সেটা ফিরিয়ে নেয়া হবে। মেশিন পরিচালনাকারী জানালেন আমেরিকার বড় বড় খেলায় এই মেশিন ব্যবহার হয়ে থাকে।


No comments:
Post a Comment