Social Icons

Tuesday, August 16, 2016

ব্রাজিল অলিম্পিক পার্কে ক্যামেরা ভেঙে পড়ে আহত ৭

রিও অলিম্পিক পার্কে বসানো একটি ভাসমান টেলিভিশন ক্যামেরা তার ছিড়ে নিচে পড়ে গেলে কমপক্ষে সাতজন আহত হয়েছে। সোমবারের এই দুর্ঘটনাটির দৃশ্য একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়।
 
সেখানে দেখা যায়, শূন্য থেকে দ্রুত নীচের দিকে নেমে আসছে কালো রংয়ের বেশ বড়সড় ক্যামেরাটি। পরে পতিত ক্যামেরার পাশে দেখা যায় দুই জন নারী দর্শনার্থীকে। ঘটনার আকস্মিকতায় তাদের একজনকে কিছুটা বিহ্বল মনে হয়েছে। এ সময় পাশের একজন মহিলার নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। আরেক ব্যক্তি মুখে কাপড় পেছিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 
 
 
পরে উদ্ধার কর্মীরা স্ট্রেচারে করে তাদের সেখান থেকে সরিয়ে নেয়। ক্যামেরাটি গেমস সম্প্রচারে নিয়োজিত অফিসিয়াল সম্প্রচারকারকদের বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির একজন মুখপাত্র। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates