Social Icons

Tuesday, August 16, 2016

দ্বৈত নাগরিকত্বের জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী বরখাস্ত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার তার জ্বালানি মন্ত্রী আর্কান্দ্রা তাহেরকে বরখাস্ত করেছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের কয়েক দিনের মাথায় তাকে বরখাস্ত করা হল।
 
আর্কান্দ্রা তাহের ২০ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। ইন্দোনেশিয়ার আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। অন্য দেশের পাসপোর্ট নিলে তাকে ইন্দোনেশিয়ার নাগরিকত্ব ত্যাগ করতে হয়।
 
গত সপ্তাহান্তে জানা যায়, তাহের যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া দুই দেশেরই পাসপোর্টধারী। তাহের চার বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। তবে তিনি ইন্দোনেশিয়ার পাসপোর্ট পরিত্যাগ করেননি।
 
পররাষ্ট্রমন্ত্রী প্রাতিকনো বলেন, জ্বালানি ও খনি বিষয়ক মন্ত্রী তাহেরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট তাকে সম্মানজনকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
 
নতুন জ্বালানি মন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত সিনিয়র কেবিনেট মন্ত্রী লুহুত পান্দজাইতান এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। -এএফপি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates