যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বন্যায় সোমবার পর্যন্ত ৭ জন মারা গেছে। কর্তৃপক্ষ ২০ হাজারেরও বেশি লোককে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনতে বাধ্য হয়েছে। রাজ্যের কিছু এলাকায় গত বৃহস্পতিবার থেকে ২০ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজ্যের দক্ষিণাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ড সোমবার বাসিন্দাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেন, আমাদের রাজ্য ঐতিহাসিক বন্যায় আক্রান্ত যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি বলেন, বন্যার পানি কমছে না, বরং কিছু এলাকায় বাড়ছে।
কর্মকর্তারা বলছেন, বন্যায় ছয়জন মারা গেছে। ২০ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে। প্রায় ৪০ হাজার বাড়ি ও ব্যবসাকেন্দ্র বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। এছাড়া বন্যার কারণে অধিকাংশ সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এসব সড়কের অধিকাংশ রাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, কিছু কিছু এলাকায় বন্যার পানি কমেছে। কিন্তু বাদবাকী অঞ্চলে বন্যা পরিস্থিতি অন্তত মঙ্গলবার পর্যন্ত অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বন্যাক্রান্তদের সাহায্যের আবেদন জানানো শুরু করার আহ্বান জানিয়েছে। এ পর্যন্ত ১১ হাজার লোক সাহায্যের আবেদন জানিয়েছে।
এএফপি।


No comments:
Post a Comment