Social Icons

Tuesday, August 16, 2016

মালদ্বীপের গলফ কোর্সে সাকিবের সেলফি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে এসে পরিবার নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। সেখানে গলফ কোর্সে স্ত্রী উম্মে আহমেদ শিশির কন্যা আলাইনা আহমেদ অব্রির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন তিনি।
 
সিপিএলে জ্যামাইকান তাল্লাওয়াহর হয়ে শিরোপা জেতার পরে ইংল্যান্ড দল বাংলাদেশে আসার আগ পর্যন্ত খেলা নেই সাকিবের। আর ছুটির সেই সুযোগে কন্যা ও স্ত্রীকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন সাকিব। সেখানের একটি গলফ কোর্সে স্ত্রী ও কন্যার সঙ্গে  তোলা চমৎকার একটি সেলফি ফেসবুকে শেয়ার করেছেন সাকিব। ছবিতে হাস্যমুখী সাকিবের বামদিকে তার স্ত্রী ও কন্যা বসে আছে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে সাকিব লিখেন, #ছুটি #ভালোবাসা #পরিবার #মালদ্বীপ। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates