Social Icons

Thursday, August 11, 2016

বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

বাংলাদেশের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় সময় বুধবার এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় বলে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। 
 
গত ছয় বছর ধরে গৃহকর্মী ছাড়া সব ধরনের শ্রমিক নেয়া বন্ধ রাখে সৌদি সরকার। 
 
পুনরায় শ্রমিক নিয়োগের এই সিদ্ধান্তের বিষয়ে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বলেছেন, বাংলাদেশের সব খাতের শ্রমিকদের জন্য নিঃসন্দেহে ভাল খবর। শ্রমিক নেয়া বিষয়টি পুনরায় চালু হওয়ার বিষয়টি গত জুনে সৌদি বাদশা সালমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ফল। 
 
তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের দ্ক্ষ, অদক্ষ ও পেশাগত (চিকিৎসক, নার্স, শিক্ষক, ফার্ম ও নির্মাণ শ্রমিক) শ্রমিকদের জন্য নতুন পথ খুলে দেবে। এজন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানাব। 
 
রাষ্ট্রদূতের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে ৬০ হাজার নারী শ্রমিক। 
 
গোলাম মোশি জানিয়েছেন, গত জুন থেকে পুরুষ গৃহকর্মী নেয়া জন্য ভিসা প্রদান করা হচ্ছে। প্রত্যেক মাসে চয় হাজার নারী গৃহকর্মী সৌদি আরব আসছে। এখানে প্রায় ৪৮ খাতে আমাদের শ্রমিকরা কাজ করছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates