Social Icons

Thursday, August 11, 2016

যুক্তরাজ্যে ধর্মের কারণে বঞ্চিত মুসলিম নারীরা

যুক্তরাজ্যে মুসলিম নারীরাই অর্থনৈতিকভাবে সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী, এমনকি অন্য নারীদের তুলনায় তাদের বেকারত্বের হার তিনগুণ বেশি। দেশটির এমপিদের করা একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
 
এমপিদের দা উইমেন অ্যান্ড ইকুয়ালাইটিস কমিটি তাদের এই প্রতিবেদনে বলছে মূলত তিনটি কারণেই তাদের এই হাল। আর এসব কারণগুলো হলো- তারা নারী, সংখ্যালঘু নৃগোষ্ঠী ও মুসলিম। কমিটি মনে করছে এ বৈষম্য দূর করতে মন্ত্রীদের পরিকল্পনা গ্রহণ করা উচিত বছর শেষ হওয়ার আগেই। 
 
যুক্তরাজ্যের সরকার বলেছে সবার জন্য কাজের ব্যবস্থা করতে তারা অঙ্গীকারাবদ্ধ। দেশটির সরকারের হিসেব মতে ২০১১ সালের চেয়ে ৪৫ শতাংশ বেশি মুসলিম নারী এখন কাজ করছেন।
 
তবে রিপোর্ট বলছে ধর্মের কারণেই মুসলিম নারীরা বেশি বঞ্চনার শিকার হচ্ছে। একই ধরণের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকা সত্ত্বেও খ্রিস্টান নারীদের চেয়ে প্রায় ৭১ শতাংশ বেশি মুসলিম নারীই বেকার রয়েছে। এমনকি বৈষম্যের শিকার হওয়ার ভয় ও কাজের পরিবেশের কারণেও অনেক মুসলিম নারী চাকুরীর আবেদন করেন না।
 
ম্যানচেস্টারের একজন ২১ বছর বয়সী মুসলিম নারী বলছেন তিনি দুটি ফোন ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন। ফোনে তারা বলেছিলো আমিই যোগ্য পদটির জন্য। কিন্তু পরে যখন সামনা সামনি সাক্ষাতকার হলো যেখানে আমার মাথায় স্কার্ফ ছিল তখনি তাদের সুর পাল্টে গেলো। বিবিসি। 
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates