Monday, August 8, 2016
ব্রাজিলের বিখ্যাত প্লাস্টিক সার্জনের মৃত্যু
ব্রাজিলের বিখ্যাত শল্যচিকিৎসক ইভো পিতাঙ্গুই (৯৩) আর নেই। রিও ডি জেনেরিওর বাড়িতে তিনি গত শনিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন। বিখ্যাত চলচ্চিত্র তারকাদের প্লাস্টিক সার্জারি করে পরিচিতি অর্জন করেছিলেন তিনি। তাঁর জন্যই একসময় প্লাস্টিক সার্জারির কেন্দ্রে পরিণত হয় ব্রাজিল। পিতাঙ্গুইর রোগী হয়েছেন এলিজাবেথ টেইলর, সোফিয়া লরেন এবং জিনা লোলোব্রিজিদার মতো নামী চলচ্চিত্র তারকা ও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডি। হাজারো দরিদ্র নারীকে তিনি বিনা খরচে বড় ধরনের পোড়া ক্ষত ও মুখমণ্ডলের ত্রুটি সারানোর চিকিৎসা দেন।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment