Thursday, August 11, 2016
হৃদরোগে নারীদের মৃত্যুহার বেশি!
হৃদরোগে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুহার অনেক বেশি এ তথ্যটি সেই প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। তাই এতদিন এক প্রকার নিশ্চিন্তেই থেকেছেন নারীরা। কিন্তু চিকিৎসা শাস্ত্রের সাম্প্রতিক একটি রিপোর্ট আগের সব ধারণাকে পাল্টে দিয়েছে। দুশ্চিন্তায় ফেলেছে নারীদের। এখনকার রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুহার বেশি। রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর হৃদরোগে পুরুষের তুলনায় নারীর মৃত্যুহার বাড়ছে। একইসঙ্গে নারীরা পুরুষদের মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বা হৃদরোগ প্রতিকারেরও পর্যাপ্ত পরামর্শ পাচ্ছে না। এতে মৃত্যুহার বেড়েই চলছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ) জানিয়েছে, গত পাঁচ বছরে নারীদের মধ্যে হৃদরোগের প্রকোপ বেড়ে গেছে ৩০০ গুণ! তাদের হিসেব মতে, স্তন ক্যান্সারে যত নারী মারা যাচ্ছেন, তার ছয়গুণেরও বেশি নারীর মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। গ্লোবাল হার্ট নামক জার্নালে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। নতুন এই তথ্য উন্নয়নশীল বিশ্বের চিকিৎসকদের খুব বেশি চিন্তিত করেছে। ইতোমধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি হয়েছে। অনেকটা প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভবও হয়েছে। তবে অবহেলিত থেকেছে নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি।
Labels:
লাইফস্টাইল,
স্বাস্থ্য
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment