Social Icons

Thursday, August 11, 2016

বিয়ে করছেন সোনাক্ষী সিনহা?

নিজের প্রেমের বিষয় নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি বান্টি সাচদেভার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রেগে আগুন হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এবার তার সাথেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী সিনহা। সোহেল খানের শ্যালক বান্টি সাচদেভকেই বিয়ে করছেন তিনি। এমনই গুঞ্জন বলিউডের বাতাসে। অনেকদিন ধরেই বান্টি সাচদেভ ও সোনাক্ষী সিনহার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। এবার শোনা যাচ্ছে, 'খুব শিগগির বিয়ে করছেন এ জুটি'। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। আর সোনাক্ষীও নাকি সময় নষ্ট করেনি। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছেন প্রস্তাবে। এখন তারা তাদের সিদ্ধান্তকে পরিণতি দেওয়ার কথা ভাবছেন। শুধু ভাবছেন তা নয় শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ের তোড়জোড়ও শুরু করে দিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোনাক্ষী সিনহা নাকি এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হতে চান। এজন্য তার কাজগুলো দ্রুত শেষ করতে চাইছেন তিনি। বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates