Social Icons

Wednesday, August 17, 2016

ব্রাজিলে ইউরোপীয় অলিম্পিক কমিটির প্রধান গ্রেফতার

অবৈধভাবে টিকেট বিক্রির অভিযোগে ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধান প্যাট্রিক হিকে গ্রেফতার হয়েছেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম এমন খবর দিয়েছে।
 
৭১ বছর বয়সী হিকেকে গ্রেফতারের সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি আইরিশ অলিম্পিক কাউন্সিলেরও প্রধান।
 
খবরে বলা হয়, হিকে দালালদের টিকেট সরবরাহ করেন এবং সেগুলো ব্যাপক চড়া দামে দামে বিক্রি করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। ব্রাজিলের রিওতে ৮০০ টিকেটসহ একজনকে আটকের একদিন পরেই এই গ্রেফতারের খবর এলো।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates