মেয়েদের ভলিবলে টানা তৃতীয় সোনা জয়ের স্বপ্ন নিয়ে দেশের মাটির অলিম্পিক গেমস শুরু করেছিল ব্রাজিল। কিন্তু তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে চীন।
মঙ্গলবার আরেক সেমি-ফাইনালে জাপানকে ২৫-১৬, ২৫-২৩, ২৫-২২ পয়েন্টে হারায় এই ইভেন্টে প্রথম সোনার সন্ধানে থাকা যুক্তরাষ্ট্র।
আরেক সেমি-ফাইনালে চীন মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। দক্ষিণ কোরিয়াকে ২৫-১৯, ২৫-১৪, ২৩-২৫, ২৫-২০ পয়েন্টে হারিয়ে শেষ চারে উঠে ডাচরা।


No comments:
Post a Comment