ব্রাজিলের সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রুসেফ মঙ্গলবার স্বীকার করেছেন যে, তার কিছু ভুলত্রুটি থাকলেও তাকে অভিশংসিত করার মতো কোন কাজ তিনি করেননি। তার বিচার শুরুর মাত্র এক সপ্তাহ আগে এক বক্তব্যে তিনি একথা বলেন।
রিওতে অলিম্পিক গেমস শেষ হওয়ার চারদিন পর ২৫ আগস্ট শুরু হতে যাওয়া সিনেটে রুসেফকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে তার পুনঃনির্বাচনের সময় দেশের অর্থনৈতিক সমস্যা ধামাচাপা দিতে বাজেটে গরমিল দেখানোর জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
রুসেফকে তার দপ্তর থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
রুসেফের অভিশংসন সংক্রান্ত বিচার আসন্ন হওয়ায় ব্রাজিলের ফেডারেল সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিলমা রুসেফ এবং তার পূর্বসূরি লুইজ ইনাসিও লুলা দা সিলভার ব্যাপারে তদন্ত শুরু করার অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোবাসের ক্ষেত্রে দুর্নীতি তদন্তে বাধাদানের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ব্রাজিলের জনগণের উদ্দেশে লেখা একটি চিঠি রুসেফ দেশের রাজনৈতিক সংকট দূর করতে ব্রাজিলে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। রাজধানী ব্রাসিলিয়ায় তিনি এ চিঠি পড়ে শোনান।
রুসেফ বলেন, সিনেট তাকে অব্যাহতি দিলে তিনি আগাম নির্বাচন অনুষ্ঠানে আবারো গণভোট এবং নির্বাচন প্রক্রিয়ার ব্যাপক সংস্কারে সমর্থন দেবেন। ব্রাজিলের অধিকাংশ নাগরিক মনে করে দেশের বর্তমান নির্বাচন পদ্ধতি পচে গেছে।
তিনি বলেন, ‘ ভুলের জন্য আমার সরকারের অনেক সমালোচনা শুনেছি। আমি বিন¤্রভাবে ও দৃঢ়তার সাথে এসব সমালোচনা মেনে নিয়েছি যাতে আমরা ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরী করতে পারি।’
কিন্তু রুসেফ জোরদিয়ে আবারো বলেন, অভিশংসনের মাধ্যমে তাকে জোর করে সরিয়ে দেয়া হলে তা হবে অভ্যুত্থানের সমতুল্য। উল্লেখ্য, রুসেফ ছিলেন সাবেক বামপন্থী গেরিলা। তিনি ১৯৭০-এর দশকে সামরিক শাসনামলে অনেক নির্যাতনের শিকার হন এবং কারাবরণ করেন।
রুসেফ জোরদিয়ে বলেন, ‘আমি নিরাপরাধ। এক্ষেত্রে একজন নিরাপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে যা কিছু করা প্রয়োজন তার সবকিছু করা হচ্ছে।’
Wednesday, August 17, 2016
‘আমি নিরাপরাধ’ : বিচারের আগে ব্রাজিলের সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট রুসেফ
Labels:
আন্তর্জাতিক,
খেলাধুলা,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment