Social Icons

Monday, August 15, 2016

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) একজন সেনা এতে আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
 
সোমবার আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের ম্যাক্রোরায়ান এলাকায় বিস্ফোরণ হয়েছে। সেখানে এএনএ'র যানের কাছে রাখা একটি গাড়িতে আইইডি (ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) রাখা ছিল। 
 
অন্য এক  প্রতিবেদনে বলা হয়েছে, মাইওয়ান্ড ব্যাংকের কাছেই একটি বেসমারিক গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
 
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস কাবুলে পবেশ কয়েকবার হামলা চালিয়েছে। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates