Social Icons

Monday, August 15, 2016

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরে গুলি, সেনা নিহত

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মিরের শ্রীনগরের নওহাটা এলাকায় গুলিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরো নয়জন আহত হয়েছে। সোমবার সকালে একদল সন্ত্রাসী এই হামলা চালায়।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল আটটায় এই হামলা শুরু হয়। আবাসিক এলাকায় টহলরত সিআরপিএফের সদস্যদের তিনদিক থেকে গুলি করা হয়। সিআরপিএফের সদস্যরা পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা প্রতিবেশী বাড়িতে ঢুকে পড়ে।
 
ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীরা সংখ্যায় দুই বা আরো বেশি হতে পারে। তবে তারা মারা গেছেন নাকি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন সেটি পরিষ্কার নয়। কর্মকর্তারা এখনো কোনো মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
 
আহতদের মধ্যে আটজন সিআরপিএফ সদস্য ও এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। দিল্লির রেড ফোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণকালে এই হামলার ঘটনা ঘটে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates