দীর্ঘ বিরতী শেষে আবারো শুরু হল নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। পরপর কয়েকটি গুলির মতো শব্দে কেঁপে ওঠার পর সেখানে বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল বিমান বন্দরের কার্যক্রম।
পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে কোন হামলা বা গুলি হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। সে কারণে বিমানবন্দর খুলে দেয়া হয়েছে। তারপরও আমরা শব্দের উৎস তদন্ত করে দেখব।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যার (বাংলাদেশ সময় সোমবার ভোর রাত) দিকে বিমানবন্দরের বহির্গমন পথের কাছ থেকে গুলির মতো কয়েকটি শব্দ শোনা যায়। গুলির খবর পেয়েই আট নম্বর টার্মিনাল থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করে বিমানবন্দর পুলিশ।
কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল এভিয়েশেন অথরিটি) বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়। সিএনবিসি।


No comments:
Post a Comment