Social Icons

Sunday, August 14, 2016

মেয়েদের ফুটবলের শেষ চারে ব্রাজিল

বেলো হরিজন্তে আজ ৬০ হাজার দর্শকের সামনে ভাগ্যের খেলায় জিতল ব্রাজিলের নারী ফুটবল দল। আর এই জয়ে সেমিফাইনালে উঠে গেলেন মার্তারা। শেষ পর্যন্ত ব্রাজিল জিতলেও ভালো খেলেছে অস্ট্রেলিয়াই। কিন্তু টাইব্রেকার-ভাগ্যে স্বপ্নভঙ্গ তাদের।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র। এর পর টাইব্রেকার। সেটিও ম্যারাথন। স্কোরলাইন দেখুন—৭-৬!

পাঁচবারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ। তবে গোলকিপার বারবারার বীরত্বে সেমিফাইনালে পা রাখে ব্রাজিল।

প্রথম চারটি শটের চারটিই কাজে লাগায় দুই দল। ব্রাজিলের পঞ্চম শটটি নেন মার্তা। অস্ট্রেলিয়ার পঞ্চম শটেও গোল পাননি ক্যাটরিনা গোরি। এরপর ব্রাজিলের ষষ্ঠ ও সপ্তম শট দুটো কাজে লাগান দেবিনহা ও মনিকা। অস্ট্রেলিয়ার হেইগম্যান ও লোগারাজোও গোল করেন নিজেদের ষষ্ঠ ও সপ্তম শটে। ব্রাজিলের তামিরেস গোল করে আবার এগিয়ে দেন দলকে। কিন্তু নিজেদের অষ্টম শটে অস্ট্রেলিয়ার আলান্না গোল করতে ব্যর্থ। তাঁর শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক বারবারা।

সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ সুইডেন। একদিক দিয়ে ব্রাজিল এই ম্যাচে কিছুটা নির্ভার থাকতেই পারে। গ্রুপ পর্বেই যে ব্রাজিল ৫-১ গোলে জিতেছিল সুইডেনের বিপক্ষে। তথ্যসূত্র: রয়টার্স।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates