মেক্সিকোর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রধান হিগু রুবেন কাস্তেলানোসকে হত্যা করা হয়েছে। দেশটির সিনালোয়া রাজ্যের চুলিয়াচান শহরে এই ঘটনা ঘটে।
কাস্তেলানোসকে আরো দুই জন সহ রবিবার অপহরণ করা হয়েছিল। অপহরণ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে মিস সিনালোয়া প্রতিযোগিতায় বিজয়ীকে মুকুট পরিয়ে ছিলেন তিনি। অপহৃত হওয়া বাকি দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও একটি চুরি করা গাড়িতে কাস্তেলানোসের গুলিতে ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়।
এই হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। উল্লেখ্য, সিনালোয়া শহর খুন ও অপহরণের জন্য কুখ্যাত। মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ড এল চাপো গুজমান এই শহরেই জন্মগ্রহণ করেছেন। বিবিসি।


No comments:
Post a Comment