সৌদি আরবে নতুন কর নীতিতে প্রবাসী শ্রমিকদের আয়কর বাড়ছে বলে প্রবাসী কমিউনিটিতে বেশ কিছুদিন ধরে এমন তথ্য ছড়ানো হচ্ছিল যাকে সাফ ‘গুজব’ বলে দাবি করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি)।
মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খইল এ তথ্য জানান। খবর সৌদি গেজেট’র।
পত্রিকাটিকে খালেদ আবা আল খইল বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কর বাড়ানোর যে তথ্য ছড়ানো হচ্ছে এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এগুলো গুজব। বিদেশি শ্রমিকদের ওপর নতুন কর আরোপের কোনো ইচ্ছাই আমাদের নেই।”
তিনি আরো বলেন, প্রবাসীদের নিয়োগ ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ৬০টি চাকরির ক্ষেত্র বাতিল করা হচ্ছে বলেও যে সব খবর বেড়িয়েছে তাও ভুল, যার প্রকৃত সত্য হচ্ছে, মাত্র ১৯টি চাকরির ক্ষেত্র সীমিত করা হচ্ছে।
পত্রিকাটির প্রতিবেদনে প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন তিন হাজার সৌদি রিয়ালের বেশি হলেই তাদের ১০ শতাংশ কর দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলেও উল্লেখ করেন তিনি।


No comments:
Post a Comment