Social Icons

Tuesday, January 16, 2018

কলম্বিয়ায় নির্মাণাধীন সেতু ধসে ১০ জনের মৃত্যু

কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে ১০ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির রাজধানী বোগোতার নিকটবর্তী শহর ভিল্লাভিসেনসিওর সংযোগ সড়কের সম্প্রসারিত অংশে সেতুটি ধসে পড়ে।
এ ব্যাপারে বেসামরিক প্রতিরক্ষা পরিচালক জর্জ দিয়াজ বলেন, ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক। 
তারা প্রায় ২৮০ মিটার উঁচু স্থান থেকে পড়ে যান। ওই দুর্ঘটনার সময় সেতুর ওপর ২০ জন শ্রমিক ছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates