Social Icons

Monday, January 15, 2018

তুরস্কে রানওয়ে থেকে ছিটকে সাগর পাড়ে ঝুলে রইলো বিমান

তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমান বন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরের খাড়া পাড়ের উপরে গিয়ে ঝুলে পড়ে। ছবিতে দেখা গেছে, বিমানটি সাগরের খাড়া কর্দমাক্ত তীরের ওপর পড়ে আছে, আর এর সম্মুখভাগ সাগরের পানির মাত্র কয়েক মিটার ওপরে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু ফাতিমা গরদু নামে এক যাত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমরা সবাই বিমানটির একপাশে গিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ভীতি তৈরি হয়েছিল। সবাই চিৎকার করছিলো।’ তবে পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের ১৬৮ জন যাত্রী এবং ক্রু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয় গভর্নর ইউসেল ইয়াভুজ জানিয়েছেন, কেই আহতও হননি। কেনো এ ধরণের দুর্ঘটনা হলো তা তদন্ত করা হচ্ছে। কয়েকঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates