Social Icons

Friday, November 10, 2017

দূতাবাসের উদ্যোগে বৈধ পথে রেমিটেন্স আসছে গ্রিস থেকে

প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে মার্চ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসছে গ্রিস থেকে। চলমান অর্থনৈতিক মন্দা আর দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের জীবন সংগ্রামের মধ্যে এ ধরণের একটি ইতিবাচক উদ্যোগ বেশ প্রসংশিত হয়েছে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানো এবং সরকারের রূপকল্প-২১ বাস্তবায়নের এই চ্যালেঞ্জ আগামীতে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চলমান এই উদ্যোগের অংশ হিসেবে গ্রিসের নেয়া মানোলদায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে বাংলাদেশ দূতাবাসের ‍উদ্যোগে প্রথমবারের মত ‘রেমিট্যান্স ডে’ পালন করা হয়। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এথেন্সে ন্যাশনাল ব্যাংক লি. প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে নেয়া মানোলদায়ে একটি অস্থায়ী বুথ স্থাপন করেছে। ওই বুথ থেকে প্রবাসীরা বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাচ্ছে। একই দিনে সংশ্লিষ্টদের পাসপোর্ট বিতরণ ও অন্যান্য কনস্যুলার সেবাও প্রদান করা হয়।
নির্বিঘ্নে প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠাতে পারে সেজন্য দূতাবাসের উদ্যোগে নিয়মিতভাবে চলছে প্রবাসীদের সেবা প্রদান। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন নিয়া বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি প্রকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১- এর লক্ষ্য অর্জনে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিরা এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
মানোলদায় এ কর্মসূচির সমন্বয় করেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী। নেয়া মানোলদায় ‘রেমিট্যান্স ডে’ পালনের সময় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতি কর্মী এবং দূতাবাসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রিস হতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী বাংলাদেশিদের পুরস্কৃত করবে বাংলাদেশ দূতাবাস। গ্রিসের দূতাবাসের উদ্যোগে পরিচালিত এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীরা জানান, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান রাখতে হলে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের নিয়ে নানা ধরণের নিয়মিত আয়োজন থাকতে হবে। সরকারের নানামূখী পদক্ষেপের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন হলে প্রবাসীরাও আগ্রহী হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates