Social Icons

Wednesday, January 17, 2018

স্ত্রী ও প্রেমিকা নিয়ে চরম বিপাকে অভিষেক


মুম্বাইয়ে রবিবার ছিল শাহরুখ খানের পার্টি। পার্টিতে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। একই পার্টিতে হাজির ছিলেন অভিষেকের সাবেক প্রেমিকা কারিশমা কাপুর। এতে বেশ বিপাকে পড়েন অভিষেক বচ্চন।
সাবেক প্রেমিকার সামনে পড়তে চাননি বলে পার্টি শেষ হবার আগেই সেখান থেকে বেরিয়ে গেছেন। অবশ্য পুরো পার্টিতে স্ত্রীকেই সময় দিয়েছেন অভিষেক।
ঘটনার সূত্রপাত গত রোববার রাতে মুম্বাইয়ে শাহরুখ খানের দেয়া একটি পার্টিতে। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব তারকা সেখানে উপস্থিত ছিলেন।
অভিষেক-ঐশ্বরিয়া যেমন গিয়েছিলেন, তেমনই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন কারিশমা কাপুর। অনুষ্ঠানে থেকেও দেখা হয়নি অভিষেক-কারিশমার। ঐশ্বরিয়া ও কারিশমা যেন মুখোমুখি না হন তার জন্য ব্যস্ত ছিলেন অভিষেক।
অমর উজালার খবর অনুযায়ী, পার্টিতে পুরো সময় ঐশ্বরিয়ার সঙ্গে কাটিয়েছেন অভিষেক। কারিশমা অনেক রাত অবধি বন্ধুদের সঙ্গে পার্টিতে অংশ নিয়েছেন। আর তার মুখোমুখি হতে চাননি বলেই পার্টি থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছিলেন অভিষেক-অ্যাশ।
এদিকে, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঐশ্বরিয়া। তাকে এবার দেখা যাবে, গায়িকা রূপে। অতুল মাঞ্জেকরের নতুন সিনেমা 'ফ্যানি খান'-এ ঐশ্বরিয়াকে দেখা যাবে বরেণ্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ভক্ত হিসেবে। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া। 
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার কারণেই মুখে কুলুপ এঁটেছেন সাবেক বিশ্ব সুন্দরি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates