Social Icons

Wednesday, January 17, 2018

দুবাইয়ে বুধবার থেকে ফের সচল হচ্ছে পাসপোর্ট-ভিসার কাজ


টানা ২১ দিন কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার থেকে ফের দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম সচল হচ্ছে। 
যান্ত্রিক ত্রুটির অবসান হয়েছে উল্লেখ করে কনস্যুলেটের প্রথম সচিব(শ্রম) একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, 'সামায়িকভাবে বন্ধ থাকা সেবাগুলো আমরা ১৭ জানুয়ারি থেকে আবারও দিতে পারব। পাসপোর্ট ও ভিসা ইস্যু সংক্রান্ত সকল প্রকার সেবা গ্রহণের জন্য প্রবাসীরা বুধবার থেকে আবারও যোগাযোগ শুরু করতে পারবেন।'
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উক্ত সেবা প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হতে বিজ্ঞপ্তি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন কনস্যুলেটের সংশ্লিষ্ট দপ্তর। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates