Social Icons

Wednesday, January 17, 2018

নিউইয়র্কে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার ১৯ জানুয়ারি

অবৈধ অভিবাসী বিতাড়নে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানাবিধ অভিযানে ভীত-সন্ত্রস্ত প্রবাসীদের আইনগত পরামর্শ প্রদানের অভিপ্রায়ে ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক সেমিনার অনুষ্ঠিত হবে। ইমিগ্রেশন আইন ও ট্যাক্স বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য বিনা ফি'তে সকলকে অবহিত করতে এই সেমিনারে অভিবাসন সম্পর্কিত এটর্নি, নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে কী করতে হবে সে ব্যাপারে সার্টিফায়েড পাবলিক একাউন্ট্যান্টরাও (সিপিএ) থাকবেন। পারিবারিক ভিসা, ব্যাঙ্ক্রাপসী আইন, রিয়েল এস্টেট তথা বাড়ি ক্রয়-বিক্রয়ের সুযোগ-সুবিধা নিয়েও খোলাখুলি আলোচনা করবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞজনেরা। 
উদ্বিগ্ন কমিউনিটির জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশি আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সার্বিক সহায়তায় মার্কিন এটর্নি ব্যারী সিলভার ও সিপিএ ইয়াকুব খান। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates