Social Icons

Monday, January 15, 2018

অনলাইনে জমজমাট নারী গৃহকর্মী বিক্রির বাজার

 সৌদি আরব এবং উপসাগরীয় আরব দেশগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে নারী গৃহকর্মী কেনা-বেচা করছে। সরকারি  বিধি-নিষেধের তোয়াক্কা না করে অন-লাইনে বিদেশী নারী গৃহকর্মী বেচা-কেনার কালো বাজার তৈরি করেছে বিভিন্ন গ্রুপ।
সম্প্রতি এরকম একটি ফেসবুক গ্রুপ বিবিসির নজরে এসেছে যেখানে মানুষজন গৃহকর্মী চেয়ে পোস্টি দিয়েছে বলে সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
ওই গ্রুপের পোস্টে এক ব্যক্তি লিখেছেন – “ডিসেম্বরে বিদেশ ভ্রমণে যাওয়ার আগে এক, দুই বা তিনমাসের জন্য জরুরী ভিত্তিতে একজন গৃহকর্মী প্রয়োজন। “
আরেকজন পোস্ট দিয়েছেন, “ভ্রমণ বা পর্যটন ভিসায় এসেছেন, এমন কাউকে গৃহকর্মী হিসাবে খুঁজছি। সর্বক্ষণ বাড়িতে থাকতে হবে। ” এই প্রবণতা এতটাই বেড়ে চলেছে যে সৌদি আরবে এরইমধ্যে এ ব্যাপারে তদন্ত হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে লোকজন রিক্রুটিং  এজন্টরা এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন গরীব দেশ থেকে নারী গৃহকর্মী আনে। আর এসব নারীদের গৃহকর্মী হিসেবে বিক্রি করতেই অনলাইনে তৈরি করেছে কালো বাজার।
বিদেশী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কাতার-ভিত্তিক সংস্থা মাইগ্র্যান্ট রাইটসের বানি সরস্বতী বলছেন, “রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে গৃহকর্মী নিয়োগ অনেক খরচের ব্যাপার, অনেক মানুষ তাই অনলাইনে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিচ্ছেন।
বিশেষজ্হরা বলছেন, একজন গৃহকর্মী নিয়োগের জন্য ২৫০০ থেকে ৫০০০ ডলার পর্যন্ত ফি দিতে হয়। অনলাইনে লোক পাওয়া গেলে, এই টাকাটা বাঁচে।
তাছাড়া  অনেকে আবার রিক্রুটিং এজেন্টকে পাশ কাটিয়ে কালো বাজারে কাজ নিতে আগ্রহী। তারা বেশি মজুরী আদায় করার আশায় এই অবৈধ পথে পা বাড়ায়। কারণ যেহেতু তাদের মনিবদের রিক্রুটিং এজেন্টকে ফি দিতে হয়না, ফলে তারা কিছু বেশি মজুরি দিতে প্রস্তুত থাকে।
ফলে অনলাইনে ক্রমশ জমজমাট হচ্ছে নারী গৃহকর্মী বিক্রির কালো বাজার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates