Social Icons

Thursday, January 18, 2018

কাতারে আইটি ও ম্যানেজমেন্ট সেক্টরে প্রশংসিত বাংলাদেশিরা



মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনী ও মাথাপিছু আয়ের দেশ কাতার।দেশটিতে বর্তমানে চার লক্ষাধিক বাংলাদেশি রয়েছে। বিগত দু’দশক ধরে বাংলাদেশিদের আনাগোনা থাকলেও তার বেশিরভাগ পরিচিতি ছিল শ্রমিক হিসেবে।কাতারে অবকাঠামো নির্মাণ এবং কারিগরি খাতে কাজ করতে যাওয়ার বাইরে এবার নতুন গল্প উঠে এসেছে বাংলাদেশিদের। শ্রমিককের বাইরে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত মানুষ কাতারের আইটি ও ম্যানেজমেন্ট সেক্টরে দাপটের সাথে কাজ করছে।কাতারের বড় বড় কর্পোরেট হাউজ ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখা মেলে অনেক বাংলাদেশির।
সম্প্রতি ভয়েস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের শীর্ষ প্রতিষ্ঠানে (আব্দুল্যাহ আব্দুল ঘামিয়াম ব্রাদার্সে) সফওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত প্রবাসী বাংলাদেশি নূর মোহাম্মাদ জানান, দু’দশক আগে যখন কাতারে শ্রমিক কিংবা কোন প্রফেশনাল ভিসায় বাংলাদেশিদের খুব কম দেখা মিলতো। কিন্তু এখন কাতারের বড় বড় অফিসগুলোতে দু-চারজন বাংলাদেশির দেখা অনায়াসেই মেলে। বিশেষ করে আইটি এবং ম্যানেজমেন্ট সেক্টরে দক্ষতা ও সম্মানের সাথে কাজ করছে এসব প্রবাসী বাংলাদেশিরা।
তিনি আরও জানান, ‘কাতারের এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো একচেটিয়াভাবে বাংলাদেশিরাই আধিপত্য করছে। বিশেষ করে ফার্নিচার, ট্রাভেল এজেন্সি, গ্যারেজ বিজনেস। এমনকি সম্প্রতি শুরু হওয়া গোল্ড বিজনেজে বাংলাদেশিরা অতি দ্রুত এগিয়ে যাচ্ছে’।
তবে দু’দশক আগে বাংলাদেশিদের আগে যে অবস্থা ছিল সে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রযুক্তি খাতে এবং কারিগরি খাতে কাতারে বাংলাদেশিদের এই অগ্রসর একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরছে, অন্যদিকে কাতারের বাজারে বাংলাদেশও বেশ প্রশংসিত হচ্ছে। ফলে আগামীতে শুধু শ্রমিক নন, প্রফেশনাল হিসেবে কাতারের বাজারে প্রতিযোগিতায় অগ্রসর হচ্ছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates