Social Icons

Thursday, January 18, 2018

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

নাইজেরিয়ার জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৪৮ জন।
বুধবার স্থানীয় সময় বিকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে দুই আত্মঘাতী হামলাটি চালায়। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, হামলার পর পোড়া রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং বাজারটিতে আগুন জ্বলছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়াভিত্তিক শাসন কায়েমের লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বোকো হারাম। বোর্নো রাজ্যেই সবচেয়ে বেশি তৎপরতা চালিয়েছে তারা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates