Social Icons

Monday, January 15, 2018

চলন্ত গাড়িতে দুই ঘণ্টা ধরে যুবতীকে গণধর্ষণ

আরও একটা ধর্ষণ। এটাও ভারতের হরিয়ানায়। ফরিদাবাদে সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হলেন ২২ বছরের এক যুবতী। চলন্ত গাড়িতে প্রায় ২ ঘণ্টা ধরে তাকে গণধর্ষণ করেছে তিন ব্যক্তি
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। রাস্তা থেকে জোর করে তাকে টেনে একটি প্রাইভেটকারে তুলে নেন কয়েক যুবক। এরপরই এক একে শুরু হয় অত্যাচার। এই ভাবে দুই ঘণ্টা ধরে লালসার শিকার হওয়া মেয়েটিকে সিক্রি গ্রামের পেট্রল পাম্পের কাছে ফেলে চম্পট দেয় ধর্ষকরা। 
ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটির সারা শরীরে ক্ষত ছিল। মেডিক্যাল টেস্ট করে গণধর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তদন্তকারী দল।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates