Social Icons

Monday, January 15, 2018

বন্ধ হচ্ছে 'ডিভি লটারি' পদ্ধতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ডাইভারসিটি ভিসা (ডিভি) পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পাল্টে দেওয়ার ইঙ্গিত দিয়ে  ট্রাম্প বলেছেন, 'যুক্তরাষ্ট্রে আর কোনও ডাইভারসিটি ভিসা থাকবে না'।
এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘সবার আগে আমেরিকা’(America First)। তাই বাছ বিচারহীন ‘ডিভি লটারি’র মাধ্যমে কেউ আর যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসতে পারবে না। বরং এখন থেকে কেবল বাছাই করা মেধাবী লোকেরাই যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসবে।
তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে কেবল সেইসব লোকদেরই চান যারা আমেরিকাকে ‘আবারও শক্তিশালী ও মহান’ করে তুলতে সহায়ক হবে।
"I, as President, want people coming into our Country who are going to help us become strong and great again, people coming in through a system based on MERIT. No more Lotteries! #AMERICA FIRST,"
ট্রাম্প যে মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থার কথা বলছেন তাতে করে যুক্তরাষ্ট্রে মোট অভিবাসীর হার কমবে। এর ফলে ভারতের মতো দেশগুলো বড় ধরনের সুফল ভোগ করবে।
ট্রাম্পের নতুন এই অভিবাসন নীতি বাস্তবায়িত হলে বিশ্বের বহু দেশের কোটি কোটি অভিবাসনপ্রত্যাশীর স্বপ্ন চুরমার হয়ে যাবে। কয়েক দশক ধরে চলা ডাইভারসিটি লটারির ভিসা পদ্ধতির মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পথও চিরতরে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দেশের মানুষ নিজেদের মেধাগত যোগ্যতা ছাড়া অন্য কোনো উপযুক্ত কারণ দেখিয়েও আর যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে পারবে না। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates