Social Icons

Monday, January 15, 2018

কিছুতেই গোসল করতে চান না স্ত্রী, ডিভোর্স চাইলেন যুবক!

প্রেম এক জিনিস। আর বিয়ে আরেক। এ কথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাইওয়ানের এক যুবক। স্ত্রীর শত গুণ থাকতেও যিনি বিচ্ছেদ চাইতে বাধ্য হয়েছেন। তাও কেবলমাত্র একটি বদভ্যাসের জন্য। কিছুতেই গোসল করতে চান না স্ত্রী। আর এ কারণেই স্ত্রীর সাথে এক ছাদের তলায় থাকতে চান না ওই যুবক।
অদ্ভুত এই ঘটনা উঠে এসেছে তাইপেই টাইমস নামক এক সংবাদমাধ্যমে। যেখানে যুবক জানিয়েছেন, প্রেম করেই বিয়ে করেছিলেন তিনি। তখন প্রেমিকার স্বভাব এতটা খারাপ ছিল না। সপ্তাহে একবার গোসল তিনি করেই নিতেন। 
বিয়ের প্রথম প্রথমও সব ঠিক ছিল। কিন্তু সময় গড়াতেই বিষয়টি খুবই অস্বস্তিকর পর্যায় যেতে থাকে। স্ত্রী নাকি এখন বছরে একবার গোসল করেন। মাথায় পানি পর্যন্ত দেন না। আর প্রতিদিন দাঁত পর্যন্ত মাজেন না। এমন স্ত্রীর কাছে যেতেই গা ঘৃণা হয় ওই যুবকের। 
আরও অভিযোগ রয়েছে ওই যুবকের। বিয়ের পরই নাকি তাকে শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে। এমনকী ওই নারী তাকে কোনও কাজও করতে দিতেন না। অগত্যা শাশুড়ির দেওয়া হাত খরচ নিয়েই জীবন চালাত হতো তাকে। 
২০১৫ সালে অনেক কষ্টে নিজের জন্য একটি কাজ জোগাড় করেন ওই যুবক। স্ত্রীকে লুকিয়ে বেশ কিছুদিন কাজটি করতে থাকেন তিনি। কিন্তু স্ত্রী খবর পেয়েই যান। আর স্বামীকে কাজ ছাড়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু যুবক কাজ ছাড়তে রাজি নন। বরং এমন স্ত্রীর কাছ থেকে মুক্তি চান তিনি। সে কারণেই বিচ্ছেদের মামলা করেছেন। 
অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন যুবকের স্ত্রী। তার দাবি, স্বামীকে নিজের ছেলের মতোই দেখতেন তার বাবা-মা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates