Social Icons

Thursday, January 18, 2018

এটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, আমরা কাউকে ছাড়বো না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে মেয়র সেলিনা হায়াত্ আইভি ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
 
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খতিয়ে দেখছি। ভিডিও ফুটেজ দেখে কারা করেছে তাদের ধরার জন্য প্রচেষ্টা নিচ্ছি এবং কি কারণে করল, তার পুরোপুরি একটা ইনকোয়ারি আমরা করছি।’
 
তিনি বলেন, ‘এটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, আমরা কাউকে ছাড়বো না। যেই আইন ভঙ্গ করবে তার ব্যবস্থা অবশ্যই হবে।
 
প্রসঙ্গত, গত মঙ্গলবার শহরের ফুটপাত হকারমুক্ত করা নিয়ে আইভী ও শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates