দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন- নুরুল আমিন (৩৬)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রামপুর ওমখালী গ্রামের মৃত কলিমদাদ ফকিরের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ২৬ নভেম্বর চকরিয়ার উমখালী এলাকার নিজ বাড়িতে বোন জাহানারা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেন ছোট ভাই নুরুল আমিন।
জাহানারা বেগমের ছেলের সঙ্গে নুরুল আমিনের সন্তানের ঝগড়ার জের ধরে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহানারা বেগমের মেয়ে কোহিনুর আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন।
খুনের পর নুরুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০০৮ সালের ১৮ ডিসেম্বর চকরিয়া থানা পুলিশ নূরুল আমিনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত নুরুল আমিনের ফাঁসির আদেশ দিল।
রায় শেষে পিপি আইয়ূব খান জানান, ২০১১ সালের ৩০ নভেম্বর আসামি নূরুল আমিন তার মা মারা গেছে বলে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে জামিন নেন। এরপর থেকে তিনি পলাতক।


No comments:
Post a Comment